চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“হুমকি আর সন্ত্রাস করে বিজেপি-কে আটকানো যাবে না।” এভাবেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সহ-সভানেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh)। রবিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের মাধাখালীতে দলের বাইক র্যালীতে যোগ দেন বিজেপি (BJP) নেত্রী। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগরে প্রতিবাদ বাইক র্যালীর আয়োজন করা হয়েছিল। সেই র্যালীতে যোগ দিয়ে ভারতী ঘোষ বলেন, “বাড়ি বাড়ি গিয়ে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। তৃনমূলের সেই লাল চক্ষু উপেক্ষা করে দলীয় কর্মীরা কর্মসূচীতে যোগ দেওয়া আটকাতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, ইঁট বৃষ্টি করে,লাঠি-বাঁশ নিয়ে হামলা করা হয়েছে।” তিনি আরও বলেন, “এই কর্মসূচীকে দফায় দফায় শাসক দল বাঁধা দেওয়ার চেষ্টা করেছে। ওরা মনে করছে সন্ত্রাস দিয়ে আমাদের আটকাবে।কিন্তু ওরা ভুলে যাচ্ছে বিজেপি কর্মীদের হুমকি ও সন্ত্রাস দিয়ে আটকানো যাবে না।”

ভারতী বলেন, “সন্ত্রাসের পরিবেশ থেকে জনতার আদালতে এসেছি। আগামী বিধানসভা নির্বাচনে তৃনমুলের এই সন্ত্রাস, অপশাসন, দুর্নীতির যোগ্য জবাব দিতে হবে আপনাদের।” জুখিয়া বাজারের পর থেকেই দফায় দফায় বিজেপি কর্মীদের ওপর হামলার চেষ্টা হয় বলেও এদিন অভিযোগ করেছেন ভারতী। তাঁর কথায়, “বিজেপির বাইক মিছিল লক্ষ করে ইট ছোড়া হয়েছে। কর্মসূচীতে আসার পথে বিজেপি কর্মীদের মারধর করে তৃনমূল। কিন্তু, তা সত্ত্বেও কর্মীদের আটকানো যায়নি” পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ভারতী ঘোষ।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news