চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লকডাউনে (Lockdown) যখন স্তব্ধ শহর কলকাতা। ঠিক তখনই ভবানীপুরের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সকালে ভবানীপুরের সাউথ সিটি গ্যালাক্সিতে (Bhabanipur South City Galaxy) আগুন লাগল। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। হাইড্রোলিক ল্যাডারও আনা হয়েছে। ইতিমধ্যেই ওই বহুতলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হচ্ছে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে ওই অভিজাত আবাসন। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের।
বহুতলে আগুন লেগেছে তার নাম । ওই বহুতলের ১৬ তলায় প্রথমে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ওই বহুতল। দ্রুত আবাহন থেকে লোকজন বেরিয়ে আসতে শুরু করেন। ভবানীপুরের ওই বহুতলে কিছুক্ষণ আগে বিকট শব্দ হয়। সন্দেহ করা হচ্ছে, বহুতলের যে পেন্ট হাউজে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। সেখানে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়।১৬ তলায় আগুন লাগায় বেগ পেতে হয় দমকলবাহিনীকে। উচ্চতা বেশি হওয়ায় আনা হয় হাইড্রোলিক ল্যাডার। দ্রুত আগুন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news