রীতা চট্টোপাধ্যায়,বন,জার্মানি : 
– What is the difference between the two ‘Bangla’?
– One ‘Bangla’ is a country and the other ‘Bangla’ is a state in India.
– Second ‘Bangla’ is not a country? O my God, that is very confusing!
এটা ছিল একজন বিদেশির প্রথম প্রতিক্রিয়া। দু মিনিট বা এক মিনিট সময়ে আপনার পরিচয় পরিস্কার করে বোঝাবার জন্য।
আবার প্রশ্ন
– Bangladesh is an Islamic country…almost over 90% of the population are Muslims, right? Is the second ‘Bangla’ the same?
– Yes that is true but the Bangla state is mostly populated by Hindus.
– Oh yes, I remember. I read an article in the news paper. Bangladesh hates the Hindus and they even destroy statues of Hindu gods and temples regularly. So, why do they share the same name?
এসবের উত্তর দিতে আমার বাবার নাম খগেন চ্যাটার্জি হয়ে যাবার প্রবল সম্ভাবনা, এক্ষেত্রে কেটে পড়াই একমাত্র বুদ্ধিমানের কাজ।
কেন বাংলা? তার যুক্তি ধোপে টেকার নয়। বিধানচন্দ্র পর্যন্ত ওই W তে থেকেই তাঁর বক্তব্য রেখে গিয়েছেন। আমরা যারা দুটো পাউরুটির জন্য বিদেশে পড়ে থাকি, আর তাও বৈধ ভাবে, তারা কোনওভাবেই ‘বাংলাদেশ’টির সঙ্গে নিজেদের নাম জড়াতে চাই না।
জার্মান দূতাবাসে খবর নিলে জানতে পারবেন এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রত্যাখ্যান হওয়ার সংখ্যা সবচেয়ে বেশি। তার বহুবিধ কারন-
মূলত বাংলাদেশের মতোই এখানে বসবাসকারি বাংলাদেশীর ৮০% দের আরব সংস্কৃতির ওপর হঠাৎ প্রেম। বাঙালি ধর্মান্তরিত মুসলিমরা চিরকালই একটু অস্তিত্ব সংকটের রুগী। এখানে তুরস্কের লোকজন তো ছিলই, সম্প্রতি বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম রিফিউজি এসে পড়ায় ধর্ম নিয়ে একটা ঐক্যবদ্ধতা তৈরি হয়েছে…. ভাই ভাই কেস আর কি! সাধারণ বাঙালি মুসলিমরাও হালাল, হারাম, হিজাব, বোরখা- বাড়িতে হুজুর এনে ছেলে মেয়েদের আরবী পড়ানোতে তাদের ‘আইডেন্টিটি’ খুঁজে পাওয়ার চেষ্টায়।
সে যাকগে! যার ধর্ম সে পালন করলে কার বাপের কী! কিন্তু যা হয় আর কী… ৭২ ভার্জিন লেডি, শুকনো খেজুর, মিষ্ট সুরা ইত্যাদি পাওয়ার লোভটা কখনও কখনও মাত্রা ছাড়িয়ে সমাজ কে আঘাত করতে চাইছে, তখন সরকার তার ভ্রূ কুঞ্চিত করছে মাঝে মধ্যেই। কিন্তু এতে সবথেকে ক্ষতিগ্রস্ত আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা। ভাষা, পোশাক, গাত্রবর্ণ বেশ কিছু রীতি এক হওয়ায় এদের সঙ্গে একদলে পড়ে যাচ্ছি। ইমিগ্রেন্টরা ভ্রূ পল্লবে ডাক পায় না চন্দনের বনে, তা সবার জানা কিন্তু খামখা কোঁচকানো ভ্রূ ক্যান সহ্য করুম তোগো জন্য বাপ! দিদি একদম ক্রাইসিসে ফেলাইয়া দিলেন … এট্টুস খানি চিন্তা করলেন না আমাগো কথা ? ক্ষতি তো কিছু করি নাই। বৎসরান্তে দেশে গেলে কিছু ফরেন মানি তো পায় দেশ। কোনও শ্রী, কোনও সাইকেল, কোনও দ-ুটাকা চালে ভাগ বসাবো না কালীঘাটের দিব্বি। ‘একই বৃন্তে দুটি কুসুম’- যেমন জনগণ গেলে নি, এটিও অমনি হলো । আরও তো কত্ত কত্ত প্রবলেম ছেল, প্রোগ্রাম ছেল … চপ ছেল, ঢপ ছেল। নামের পশ্চাতদেশে কেন? জয় শ্রী আল্লা বা জয় শ্রী রাম যার কৃপাতেই হোক আপনি প্রধানমন্ত্রী হলে কলকাতার K কে আবার আরও সামনের সারিতে মানে A বা B তে নিয়ে যাবেন না তো? জাস্ট মরে যাব কিন্তু!
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news