চ্যানেল হিন্দুস্তান ব্যুরো
কলকাতার এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিন ধরেই তিনি কিডনির অসুখে ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘ঘরে বাইরে’তে বিমলা চরিত্রে অভিনয় করে আজও বাঙালি দর্শক কূলের কাছে স্মরণীয় হয়ে আছেন স্বাতীলেখা সেনগুপ্ত।
একটা সময় উত্তম-সুচিত্রা জুটির মতই সৌমিত্র স্বাতীলেখা জুটিও বাঙালি দর্শক-মনে স্থান করে নিয়েছিল। আজ তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন শিল্পী কলাকুশলী থেকে শুরু করে সাধারণ অনুরাগীরা।
স্বাতীলেখা সেনগুপ্তের মৃত্যুতে এদিন শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “বিশিষ্ট অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্তের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর।
থিয়েটারে তাঁর অভিনয় জীবন শুরু। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ ছবিতে তাঁর অভিনয় দর্শক চিরদিন মনে রাখবেন। স্বাতীলেখা সেনগুপ্ত অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র ধর্মযুদ্ধ, বেলাশেষে, বরফ ইত্যাদি।
তিনি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল থিয়েটার জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড সহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news