মমতা বন্দ্যোপাধ্যায়কে প্যাঁচে ফেলতে এবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতকে বলি করছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি অন্দরের খবর, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে সরাতে চলেছে বিজেপি।
কারণ তিরথ সিং রাওয়াতও মমতা বন্দ্যোপাধ্যায়ের মত আইনসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে মমতার মত উপনির্বাচনে জিতে আসতে হবে রাওয়াতকেও। তা না হলে মুখ্যমন্ত্রীত্ব হারাতে হবে।
সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করতে হবে নির্বাচন কমিশনকে। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মমতাকে প্যাঁচে ফেলতে এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব চাইছেন না কোন উপনির্বাচন হোক।
এই মুহূর্তে তিরথের জন্য উত্তরাখান্ডে উপ নির্বাচন করতে হলে দেশের অন্যান্য রাজ্যগুলোতেও উপনির্বাচন করাতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে উপ নির্বাচন হলে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জয় ছিনিয়ে নিজের মুখ্যমন্ত্রীত্ব বজায় রাখবেন। তাই বিজেপি কোন ভাবেই চাইছে না নির্বাচন কমিশন এখনই দেশে উপনির্বাচন করুক।
সেই কারণে তিরথ সিং রাওয়াতকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে তার জায়গায় কোন জয়ী বিধায়ককে মুখ্যমন্ত্রী করতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সে ক্ষেত্রে উপনির্বাচনের আর কোনো প্রয়োজন হবে না উত্তরাখণ্ডে।
এদিকে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসতে হবে মমতাকে। তা না হলে রাজ্যে সাংবিধানিক সংকট তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়তে হবে মুখ্যমন্ত্রীর পদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news