Breaking News
Home / TRENDING / লোকসভা ভোটের আগেই সাংগঠনিক জেলা বাড়াবে বিজেপি

লোকসভা ভোটের আগেই সাংগঠনিক জেলা বাড়াবে বিজেপি

নীল বণিক:
সাংগঠনিক জেলা বাড়াতে চলেছে রাজ্য বিজেপি। আগে রাজ্য বিজেপির সাংগঠনিক জেলা ছিল ৩৮টি। আগামি নির্বাচনের আগে সংগঠনের বৃদ্ধির জন্য তা জেলা বেড়ে দাঁড়াতে পারে ৪২ টি। অর্থাৎ রাজ্য বিজেপি লোকসভা ভোটের আগে ৪টি সাংগঠনিক জেলা বাড়াতে চলেছে বলে সূত্রের খবর। লোকসভা ভোটের আগে সাংগঠনিক জেলা বৃদ্ধি করে সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছেন রাজ্য বিজেপির নেতারা। যাতে বড় জেলাগুলির সভাপতির কাজের সুবিধে হয়। কাজ ভাগ হলে সংগঠন বৃদ্ধি কাজে গতি আসবে বলে মনে করছেন রাজ্য বিজেপির একাংশ। তাই সামনের মাসেই সাংগঠনিক জেলা বৃদ্ধি হওয়ার পুরোপুরি সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে আসানসোলে বিজেপির কার্যকারিনীর সভাতেই সাংগঠনিক জেলা বৃদ্ধির আলোচনা হবে বলেও রাজ্য বিজেপি সূত্রের খবর।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *