Breaking News
Home / TRENDING / ১০০ দিনের কাজে বাঁকুড়া-কোচবিহারকে সেরার স্বীকৃতি কেন্দ্রের ! ফেসবুকে আপ্লুত মুখ্যমন্ত্রী

১০০ দিনের কাজে বাঁকুড়া-কোচবিহারকে সেরার স্বীকৃতি কেন্দ্রের ! ফেসবুকে আপ্লুত মুখ্যমন্ত্রী

নীল রায়।‌

১০০ দিনের কাজের জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক প্রতিবার যে পুরস্কার পেল পশ্চিমবঙ্গের দুই জেলা। ১০০ দিনের কাজে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে বাঁকুড়া (Bankura) জেলা। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার। সেরা পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছে দক্ষিণ চব্বিশ (South 24 Parganas) পরগনার কুলপির বাবুরমহল গ্রাম পঞ্চায়েত। শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে এই সংবাদ শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্য প্রশাসনকে অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “এটা পুরোটাই টিমওয়ার্ক। রাজ্য, জেলা এবং পঞ্চায়েতের লাগাতার মনিটরিং-এর ফল এই পুরস্কার।” তিনি ফেসবুক পোস্টে আরও দাবি করেন, “পশ্চিমবঙ্গই দেশের মধ্যে ১০০ দিনের কাজে সেরা।” কেন্দ্রীয় সরকারের এই স্বীকৃতি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তৃপ্তি দিয়েছে। বোঝা গেছে মুখ্যমন্ত্রীর এদিনের ফেসবুক পোস্টের প্রতিটি লাইনে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *