নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের ছাত্র আন্দোলন ৯বম দিনে পড়ল। এরই মধ্যে সোমবার মন্ত্রিসভার বৈঠকে সড়ক পরিবহণ আইনের চূড়ান্ত খসড়ায় অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। নতুন আইন অনুযায়ী বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ আহত বা নিহত হলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানার বিধান দেওয়া হয়েছে। বাংলাদেশের আইনে বর্তমান এই মামলায় সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে। তবে গাড়ি চালানোর কারণে কারও নিহত হওয়ার ঘটনা তদন্তে হত্যা বলে প্রমাণিত হলে ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান প্রয়োগ হতে পারে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news