টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভূয়ো নাগরিকত্ব ? নতুন ঘটনা? সম্ভবত না।
পুলিশি সক্রিয়তার অভাব ছিল কোনোদিন? বিষয়টা হয়তো প্রশ্নাতীত নয়!
অনুপ্রবেশকারীদের নিয়ে বিজেপির বিরোধিতা দীর্ঘ দিনের। একুশের ভোটেও তারা এই নিয়ে গলা ফাটিয়েছে।
তাহলে কি বিরোধী আসনে বসলেও বিজেপির দাবি কোথাও কি মান্যতা পাচ্ছে?
রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এই ঘটনায় এখনই তেমন সম্ভাবনা দেখছেন না। তাঁর মতে, পুলিশ কে সাধুবাদ তবে এটি বিচ্ছিন্ন ঘটনা। এসবের পিছনে যতদিন রাজনৈতিক স্বার্থ জড়িয়ে থাকবে ততদিন ইচ্ছে করলেও পুলিশ কিছু করতে পারবে না।
ঠিক কী ঘটেছে লেক টাউনে?
ঘটনা টি নিম্নরুপ:
টাকার বিনিময়ে বাংলাদেশিদের দেওয়া হত ভুয়ো ভারতীয় নাগরিকত্ব। গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে হানা দিতেই লেকটাউন থানার পুলিশের জালে চক্রের মূল পাণ্ডা।
জাল সরকারি পরিচয় পত্র তৈরি চক্রের পর্দা ফাঁস করল পুলিশ। টাকার বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার অভিযোগ।
এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করতেই লেকটাউন থানার পুলিশের জালে চক্রের মূল পাণ্ডা। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যে বেআইনিভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের কাছে টাকার বিনিময় পৌঁছাত জাল সরকারি পরিচয় পত্র। বাংলাদেশী এক নাগরিককে জেরা করতেই উঠে আসে লেকটাউন থানার তদন্তকারী অফিসারদের কাছে এমনই ভয়াবহ তথ্য। উল্লেখ্য, ১৯ জুন ভুয়ো নথি সহ এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। তাঁর কাছ থেকেই উঠে আসে এই চাঞ্চল্যকর তথ্য। বেআইনি ভাবে প্রবেশের পর টাকা দিয়ে তৈরি করেছিল ভারতীয় নাগরিকত্বের জাল নথি। সেই তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে লেকটাউন থানার পুলিশ।
”
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউটাউন এলাকায় হানা দেয় লেক টাউন থানার পুলিশ । সেখান থেকেই ভুয়ো সরকারি পরিচয় পত্র তৈরির চক্রের মূল পান্ডা শেখ গোলাম মোর্তজাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশি সূত্রে খবর, আমডাঙার বাসিন্দা এই অভিযুক্ত নিউটাউন এলাকায় ভুয়ো সরকারি নথি এবং ভুয়ো পরিচয়পত্র তৈরির কাজ চালাত। এর সঙ্গে বড় চক্র জড়িত আছে বলেও অনুমান পুলিশের। টাকার বিনিময় বিদেশি নাগরিকদের ভুয়ো ভারতীয় নাগরিকত্ব তৈরি করে দিত এই চক্র। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের বাকিদের খোজে তল্লাশি চালাচ্ছে লেক টাউন থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news