প্রসেনজিৎ ধর
অস্ত্র পাচার কাণ্ডে ধৃত উমেশ রাই ওরফে ভোলাকে সঙ্গে নিয়ে ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে তদন্তে এল এস টি এফ । মঙ্গলবার দুপর পৌনে তিনটে নাগাদ তারা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে পৌঁছায় । উমেশ রাই এই কারখানার অস্থায়ী কর্মী ছিল । জানা গিয়েছে, সেই মূলত অস্ত্র বাইরে বের করে আনত । কিভাবে উমেশ রাইফেল ফ্যাক্টরির বজ্র আঁটুনিকে বুড়ো আঙুল দেখিয়ে অস্ত্র বাইরে বের করে আনত তা পুনঃ নির্মাণ করে দেখানোর জন্যই উমেশকে নিয়ে এদিন দুপুরে রাইফেল ফ্যাক্টরিতে আসে লালবাজারের এস টি এফের তদন্তকারী দল । ওই দলের তদন্তকারী অফিসাররা কথা বলেন রাইফেল ফ্যাক্টরির উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তারক্ষীদের সঙ্গে । উমেশ এই অস্ত্র কারখানার ভিতরে কন্ট্রাক্টরের অধীনস্থ সাফাই কর্মী ছিল বলে জানা গেছে । উমেশ রাই ও কার্তিক সাউয়ের হাত ধরেই মূলত রাইফেল ফ্যাক্টরির অস্ত্র বাইরে চলে আসতো যা জঙ্গীদের হাতে পাচার হতো ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news