Breaking News
Home / TRENDING / এএসআই অমিতাভ মালিকের মৃত্যুতে ক্ষোভ বাড়ছে পুলিশ কর্মীদের মধ্যে, জেনে নিন কেন

এএসআই অমিতাভ মালিকের মৃত্যুতে ক্ষোভ বাড়ছে পুলিশ কর্মীদের মধ্যে, জেনে নিন কেন

নীল বণিক :

তরুণ অফিসার অমিতাভ মালিকের মৃত্যুতে ক্ষোভ বাড়ছে নীচু তলার পুলিশ কর্মীদের মধ্যে। এত বড় অভিযানে কেন এত কম পুলিশ নিয়োগ করা হলো? এবিষয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। গুরুঙ্গের সঙ্গে উত্তর-পূর্বের জঙ্গিরা যে যুক্ত সে কথা স্বীকার করে নিয়েছেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। তারপরেও এই অভিযানে কেন কেন্দ্রীয় বাহিনীকে নেওয়া হলো না? এই অভিযানে রাজ্য পুলিশের হাতে ছিল নাইনএএম পিস্তল। অপরদিকে মোর্চা সমর্থকদের হাতে ছিল একে৪৭। নাইন এএম পিস্তল দিয়ে কি ভাবে একে৪৭-এর সঙ্গে লড়াই করে যায়? এবিষয়েও প্রশ্ন উঠেছে।
পাশাপাশি তাঁদের দাবি, এএসআই অমিতাভ মালিকের পাহাড়ে গেরিলা যুদ্ধের কোনো অভিজ্ঞতা ছিল না। তা সত্ত্বেও কেন তাঁকে এই অভিযানে পাঠানো হলো?
পাহাড়ের এই অভিযানের নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাজ্য পুলিশের সঙ্গে থাকলে অনেকটাই সুবিধা হতো বলে মত পুলিশ কর্মীদের। তিন দিক থেকে ঘিরে ফেলেও শুধু মাত্র অভিজ্ঞতার অভাবে পালাতে সক্ষম হলো মোর্চা সুপ্রিমো! কেন্দ্রীয় বাহিনী সঙ্গে থাকলে হয় তো এই অভিযান সফল হতো বলে মনে করছেন তাঁরা। কিন্তু অভিযান সফল হওয়ার বদলে সহকর্মীর মৃত্যুতে চোখের জল ফেলে শেষ করতে হলো লিম্বু বস্তির অভিযান।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *