Breaking News
Home / TRENDING / ভাটপাড়ায় ভোটাভুটি, অর্জুনের বিরুদ্ধে পুর অনাস্থা আনছে তৃণমূল

ভাটপাড়ায় ভোটাভুটি, অর্জুনের বিরুদ্ধে পুর অনাস্থা আনছে তৃণমূল

নীল বণিক:

ভাটপাড়া পুরসভায় অর্জুন সিংহ-এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। আজই ব্যারাকপুর এসডিও-র কাছে জমা পড়ছে অনাস্থা প্রস্তাব। সূত্রের খবর, ওই প্রস্তাবে স্বাক্ষর করেছেন ২২ জন তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, ১৫ দিন পর হবে ভোটাভুটি।

উল্লেখ্য, খোদ পুরসভার প্রধানই (অর্জুন সিংহ) তৃণমূল ছেড়েছেন৷ এই অবস্থায় নতুন কাউকে চেয়ারম্যান হিসাবে বেছে নিতে হবে তৃণমূল কাউন্সিলরদের৷ আজ এই বিষয়ে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ১৫ দিনের মধ্যে চেয়ারম্যান নির্বাচনের জন্য আবেদন করবেন শাসক দলের কাউন্সিলররা৷

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভায় মোট আসন ৩৩৷ তারমধ্যে এক জনের মৃত্যু হয়েছে৷ ম্যাজিক ফিগার ১৭৷ যদি তৃণমূলের দাবিই বাস্তবায়িত হয় তবে ভাটপাড়া পুরসভা দখলে রাখতে চলেছে জোড়া-ফুল শিবির৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *