চ্যনেল হিন্দুস্থান ডেস্কঃ ক্রিকেট বলতেই যার নাম সবার প্রথম মনে আসে তিনি হলেন মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর । তার ম্যাজিক ব্যাটের কামাল কে না জানে । তবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০১টি উইকেট পেলেও আইপিএলের বল হাতে সাফল্য পাননি শচীন। দীর্ঘদিন মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়্যাডে রয়েছেন শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকর । অবশেষে আইপিএল -এ খেলার সুযোগ পেয়েছেন তিনি । জীবনে দ্বিতীয় বার আইপিএল ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছেন অর্জুন । অনুগামী দের মতে বেশ কঠিন পরিস্থিতি তেই বল করতে মাঠে নেমেছিলেন অর্জুন । অর্জুনের এমন পারফরম্যান্সে খুশি অনুগামী মহল । পাশাপাশি উচ্ছ্বসিত পিতা শচীনও ।
ম্যাচ শেষে ছেলেকে নিয়ে বিশেষ টুইট করেছেন মাস্টার ব্লাস্টার। এদিন উচ্ছ্বসিত শচীন টুইট করে বলেন, “দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করেছে মুম্বাই। ব্যাটে-বলে অসাধারণ ক্যামেরন গ্রিন। সময়ের সঙ্গে আরও ভাল ব্যাটিং করছে ঈশান ও তিলক। প্রতিদিন আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে আইপিএল। এগিয়ে চলো ছেলেরা।”
A superb all-round performance by Mumbai Indians once again. Cameron Green impressed with both bat & ball. Ishan & Tilak’s batting is as good as it gets! The IPL is getting more interesting every day. Great going boys!💙
And finally a Tendulkar has an IPL wicket!😛#SRHvMI pic.twitter.com/e4MAFEZyjY
— Sachin Tendulkar (@sachin_rt) April 18, 2023
প্রসঙ্গত, মঙ্গলবার হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। শেষ ওভারে জয়ের জন্য ২০ রানের প্রয়োজন ছিল হায়দরাবাদের । সেই সময়ই অর্জুনের হাতে বল তুলে দেন রোহিত শর্মা । শেষ ওভারে মাত্র পাঁচ রানে ভুবনেশ্বর কুমারের উইকেট তুলে নেন তিনি । অবশেষে ১৪ রানে জয়ী হয় মুম্বাই । ছেলের সাফল্য দেখে এদিন শচীন বলেন, “অবশেষে কোনও তেন্ডুলকর আইপিএলে উইকেট পেল।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news