Breaking News
Home / TRENDING / গড়িয়ায় আপেল-আতঙ্ক

গড়িয়ায় আপেল-আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা:

লোকে ভূতে প্রেতের আতঙ্কের কথা শুনেছে, চোর-ডাকাতের আতঙ্কের কথাও জানা, তাই বলে আপেল-আতঙ্ক! উদ্ভট হলেও সত্যি, গোটা কলকাতা পচা মুরগি, ভাগাড়-কাণ্ডের পর এবার আপেল-আতঙ্কে ভুগছে।
নতুন করে মোমের আপেল নিয়ে ধন্দ ছড়াল গড়িয়ায়। গত কদিন ধরেই স্থানীয় মানুষ অভিযোগ করছিল, গড়িয়া স্টেশান লাগোয়া বাজার এলাকায় মোমের প্রলেপ দেওয়া আপেল বিক্রি করছেন কিছু ফল বিক্রেতা। বৃহস্পতিবার সকালে সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়ের নেতৃত্বে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি চালিয়ে আট থেকে দশ পেটি মোমের প্রলেপ দেওয়া আপেল উদ্ধার হয়। সোনারপুর থানার পুলিশ সেই আপেল বাজেয়াপ্ত করে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর জানান, আগামী দিনেও এই ধরনের তল্লাশি অভিযান হবে। তবে এদিন কোন ব্যবসায়ীকেই আটক বা গ্রেফতার করা হয়নি। সাবধান করে ছেড়ে দেওয়া হয়।
বিশেষজ্ঞদের মতে, ঠক বাছতে গা উজাড় না হয়! কারণ আপেলে বেশি দিন ‘টাটকা’ রাখতে যদি মোমের প্রলেপ দেন বিক্রেতারা, তবে আম কলার মতো ফলে অতি মাত্রায় কার্বাইড দেওয়া হয়। যা শরীরের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকর। এখন প্রশ্ন উঠছে, সে বিষয়ে কী করবে সরকার?
যাই হোক, আসল কথা হল এই মুহূর্তে আপেল ফোবিয়ায় ভুগছে শহরবাসী। কামড় দিতে বেজায় ভয় পাচ্ছে। যতোই কবি বলুক, ‘আপেল ঘুমিয়ে আছে, ওকে তুমি দাঁত দিয়ে জাগাও।’

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *