Breaking News
Home / TRENDING / পুরনো দলকে ট্যুইট-বোমা অনুপমের, জানতে ক্লিক করুন

পুরনো দলকে ট্যুইট-বোমা অনুপমের, জানতে ক্লিক করুন

নীল রায়:

বহিষ্কারের পরেও ট্যুইট মারফত দলীয় নেতৃত্বের ওপর বোমা বর্ষণ জারি রাখলেন বোলপুরের সাংসদ ড. অনুপম হাজরা। শুক্রবার জোড়া টুইট করেন বহিষ্কৃত সাংসদ। প্রথম টুইটে তিনি লেখেন, “রাজনীতি কোনওদিনই আমার কাছে বাধ্যবাধকতা ছিল না। কিন্তু একটি পছন্দের বিষয় ছিল।” দ্বিতীয় ট্যুইটে অনুপম লেখেন, “তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কারের পর গত ৪৮ ঘন্টায় ১৭৫২৮টি অভিনন্দন বার্তা পেয়েছি।” যার মধ্যে বেশিরভাগই এসেছে অরাজনৈতিক ও শিক্ষাজগতের বন্ধুদের কাছ থেকে। অতুলনীয়।” অনুপমের টুইট প্রসঙ্গে রাজনৈতিক মহলের মত, যেহেতু তাঁকে অনুব্রত মন্ডলের মতো নেতার সঙ্গে বিবাদের জেরে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে, তাই তাঁর সঙ্গে শিক্ষাজগতের নিবিড় যোগাযোগ রয়েছে তা বোঝাতে জেনে শুনেই এমন ট্যুইট নিক্ষেপ করেছেন অনুপম। যা কটাক্ষ-বোমাও বটে।

বুধবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করায় তাঁকে বহিষ্কার করে তৃণমূল। পরে বহিষ্কার করা হয় অনুপমকেও। অতীতে বহুবার সোশাল মিডিয়ায় নানা বিষয়ে মন্তব্য করে দলের বিড়ম্বনা বাড়িয়েছিলেন অনুপম। এক সময় সোশ্যাল মিডিয়াতেই নেতাজিকে শ্রেষ্ঠ আখ্যা দিয়ে, গাঁধীজির তীব্র সমালোচনা করেন এই সাংসদ। তাতে রুষ্ট হয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব বির্তক তো ঠিকই ছিল। কিন্তু সাংসদ হওয়ার পর থেকে বীরভুম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে বিবাদই কাল হল তাঁর। গত বছর তিনেক অনুব্রত মন্ডলের সঙ্গে বিবাদের জেরে দল থেকে প্রায় বিচ্ছিন্ন ছিলেন অনুপম। একবার ভাইফোঁটাতে অনুব্রত মন্ডলকে মেয়ে সাজিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে দলের রোষানলে পড়েছিলেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চাকরি ফেরত চাওয়ার আন্দোলন করতে গিয়ে হেনস্থা হন অসম বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক। নিজের বাবাকে নিয়ে গিয়ে বিশ্বভারতীতে হাঙ্গামা করেছিলেন। যা ভালো ভাবে নেয়নি তৃণমূল নেতৃত্ব। কিন্তু কখনও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।

বুধবার সৌমিত্র খাঁ-র বহিষ্কারের পর ট্যুইট করে তাঁর সমব্যথী হয়েছিলেন অনুপম হাজরা। লিখেছিলেন, “গত চার বছর জেলার একটা রাজনৈতিক অনুষ্ঠানে ডাক না পেয়ে পলিটিকালি হ্যান্ডিক্যাপ হয়েও দিদির ওপর আস্থা রাখলাম। আর তুই পারলি না ভাই।” এমন টুইট করার পরেই তাঁকে বহিষ্কার করে তৃণমূল। এদিনের ট্যুইট নিয়ে কোনও প্রতিক্রিয়া দেখাতে চায়নি তৃণমূল নেতৃত্ব। কারণ অনুপম হাজরার মতো “আপদ”-কে দল থেকে বিদায় করার পর স্বস্তির নিশ্বাস ফেলেছে তৃণমূল নেতৃত্ব। এদিনের টুইট প্রসঙ্গে জানতে চেয়ে ড. অনুপম হাজরাকে ১০ বারের বেশি মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *