নীল রায়। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের খুড়তুতো ভাই যোগ দিলেন বিজেপিতে। বৃহস্পতিবার বোলপুরের রেল ময়দানে এক জনসভায় তার ভাই গেরুয়া পতাকা তুলে নেন। যদিও, তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রথম ধাক্কাটা খেয়েছিলেন লোকসভা ভোটে। সেখানে নিজের বুথেই হেরেছিল তৃণমূল। মাঝে বেশ কিছু কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বুধবার দাপট দেখাতেপ্রায় ২ হাজার বিজেপি কর্মী সমর্থককে যোগদান করিয়েছিলেন তৃণমূলে। তবে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আবার ধাক্কা খেলেন কেষ্ট। অনুব্রতর খুড়তুতো ভাই সুমিত রঞ্জন মণ্ডল যোগ দেন গেরুয়া শিবিরে।
এদিন বীরভূমের প্রায় এক হাজার কর্মী সমর্থক সিপিএম ও তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। হাতে দলীয় পতাকা তুলে তাঁদের গেরুয়া শিবিরে বরণ করে নেন বীরভূম জেলার বিজেপি সভাপতি রামকৃষ্ণ রায়। দল বদলের পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিজেপিতে যোগ দেওয়া আমার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। দাদা একটি দলকে সমর্থন করে, তবে আমি অন্যদলকে। এর জন্য আমাদের পারিবারিক সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news