অভিজিৎ দঁা :
মোহনবাগান সচিব অঞ্জন মিত্রের গড়া কমিটি নিয়ে ক্লাবের অন্দরে প্রশ্ন উঠছে। কমিটিতে অঞ্জন যঁাদের রেখেছেন, তাঁদের মধ্যে দু–একজনকে বাদ দিলে কমিটির বাকিরা ফুটবল মাঠের সঙ্গে কোনও যোগাযোগই নেই। তাঁদেরকে গতবারের টিম বলতে বললে, পঁাচজনের বেশি ফুটবলারের নাম বলতে পারবে কিনা সন্দেহ রয়েছে। তাঁদেরকে রেখেই কমিটি তৈরি করেছেন অঞ্জন। আসলে অঞ্জন–গোষ্ঠীর বেশিরভাগটাই ঠান্ডা ঘরে বসে কাজ করার লোকজন আর কী।
আরও একটা বিষয় উল্লেখ করার মত। তা হল, স্পনসর খোঁজার জন্য যে কমিটি অঞ্জন মিত্র তৈরি করেছেন, সেখানে নিজের ঘনিষ্ঠ কাউকে রাখেননি অঞ্জন। তাতে নেই মদন দত্ত, নেই কাশীনাথ দাস, নেই অঞ্জন–কন্যা সোহিনী মিত্রও। কেন? কেন? কেন এমনটা হবে, প্রশ্ন উঠছে।
অঞ্জন–গোষ্ঠীর বেশিরভাগই দলের অনুশীলনে দেখা পাওয়া যেত না। টিমের সঙ্গে থাকা সঞ্জয় ঘোষ, উত্তম সাহা, সত্যজিৎ চ্যাটার্জি এঁরা সবাই বিক্ষুব্ধ গোষ্ঠীর। এঁদের সঙ্গে ফুটবলারদের সম্পর্ক সকলেরই জানা। নতুন করে বলরা প্রয়োজন হয় না। কিন্তু, অঞ্জন গোষ্ঠীর কোনও একজনকে দল গড়ার দায়িত্ব দিলে কেমন হবে? না, বাবা, থাক। এই সাহসটা অঞ্জন িমত্র নিজেই না দেখিয়ে দেবাশিস, সৃঞ্জয়, উত্তম, সঞ্জয় ঘোষদের উপর দল গঠনের দায়িত্ব দিয়েছিলেন। কেন দিলেন? এরকম হাজারো প্রশ্ন উঠছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news