নিজস্ব সংবাদদাতা। মিশন ২০২১-এর বিধানসভা নির্বাচন। রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে ঢেলে সাজানোর ইঙ্গিত অমিত শাহের। সেই লক্ষ্যে বিজেপির সাংগঠনিক স্থরে বড় ধরণের রদবদল হবে খুব শীঘ্রই। মন্ডল সভাপতি, জেলা সভাপতি, জেলার পর্যবেক্ষক, সম্পাদক ও সাধারণ সম্পাদক মত গুরুত্বপূর্ণ পদেও বড় ধরণের পরিবর্তন করার কড়া নির্দেশ দিয়েছেন অমিত শাহ। পরিবর্তন করার হবে দলের যুব ও মহিলা মোর্চার নেতৃত্বেও। রবিবার রাতে রুদ্ধাদ্বার বৈঠকে দিলীপ-মুকুলকে কড়া বার্তা দিয়েছেন অমিত শাহ।
সূত্রের খবর, সাংগঠনিক কাজে যে সমস্ত নেতৃত্ব নিষ্ক্রিয় তাদের কোনও ভাবেই দলে রাখা যাবে না। তাদের দ্রুত চিহ্ন করে তাদের তার পদ থেকে সরিয়ে দিতে হবে। ২০২১-এর বিধানসভা দখলের জন্য দ্রুত প্রস্তুতি শুরু করতে হবে। লোকসভা ভোটে যে সমস্ত নেতৃত্ব কাজ করেনি। যে যে জেলা সভাপতির বিরুদ্ধে অভিযোগ এসেছে। তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করতে হবে। অভিযোগ প্রমাণ হলে তাদের পদ থেকে সরিয়ে দিয়ে নতুন কাউকে কাজ করার সুযোগ দিতে হবে।
বিজেপি সূত্রে খবর, অমিত শাহ এক কোটি নতুন সদস্য পদ তৈরির টার্গেট দিয়েছে। এবার নতুন সদস্যপদ ওপর সব থেকে বেশি জোর দিতে হবে। আর বিজেপির যে সমস্ত পুরানো সদস্য আছে সেগুলিকে নতুন করে নবীকরণ করতে হবে।
আগস্ট মাসের রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও কার্যকরি সভাপতি জেপি নাড্ডা রাজ্যে আসছেন। অমিত শাহ রাজ্যের সাংগঠনিক কাজ নিজে হাতে খতিয়ে দেখবেন। কলকাতায় বড় কোনও প্রেক্ষাগৃহে এই কর্মসূচি হবে।
সূত্রের খবর, ইস্যু ভিত্তিক আন্দোলন আরও জোর দিতে হবে। সেই আন্দোলন মন্ডলস্থর থেকে জেলা ও রাজ্য স্থরে পৌচ্ছাতে হবে। কেনও “কাটমানি” ইস্যুতে জেলায় জেলায় বিজেপি বড় কোনও আন্দোলন কেনও করতে পারেনি। সেটা নিয়েও দিলীপ ঘোষের সঙ্গে জানতে চায় অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
স্যার,
আমি আশা করি আপনি এই কাটমানির জন্য রাজ্যে জোরালো আন্দোলনের নির্দেশ দিন ।এবং এই ভাবে B J P দলে কেউ যাহাতে কাটমানি খেতে নাপারে সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে ।
আর দলে যাহাতে খারাপ লোকদের ঢুকতে না দেয়া হয় তার দিকে ও খেয়াল রাখতে হবে এবং প্রতিটি দায়িত্ব বান ব্যক্তি যেন আমজনতার সঙ্গে সুসম্পর্ক রাখে সেই দিকেও নজর রাখতে হবে ।
ধন্যবাদ
It is the most necessary matter to change the inactive workers.