চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
“সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠুন।” লাদাখের গালওয়ান উপত্যকায় পিপলস লিবারেশন আর্মির অতর্কিত হামলায় নিহত এক সেনা জওয়ানের বাবার ভিডিও টুইটারে উল্লেখ করে প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গাঁধীকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “একজন সাহসী সেনা জওয়ানের বাবা রাহুল গান্ধীর উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়েছেন। যে মুহূর্তে গোটা দেশ একতার মন্ত্রে উদ্দীপ্ত, সেই সময় দেশের স্বার্থে রাহুল গান্ধীরও উচিত সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের মানুষের পাশে দাঁড়ানো।”
A brave armyman’s father speaks and he has a very clear message for Mr. Rahul Gandhi.
At a time when the entire nation is united, Mr. Rahul Gandhi should also rise above petty politics and stand in solidarity with national interest. https://t.co/BwT4O0JOvl
— Amit Shah (@AmitShah) June 20, 2020
সংবাদ সংস্থা এএনআই এদিন সকালে একটি টুইট করে। সেই টুইটে দেখা যায়, হলুদ রঙের পাগড়ি ও সাদা রঙের কুর্তা পরা এক বৃদ্ধ বলছেন, “ভারতীয় সেনা খুবই শক্তিশালী। এই সেনা চিন ও অন্যান্য দেশকে হারাতে পারে। রাহুল গাঁধী, আপনার এই সময় রাজনীতি করা উচিত নয়। আমার ছেলে লড়াই করেছে। ও আবার লড়াই করবে। আমি প্রার্থনা করছি ও দ্রুত সুস্থ হয়ে উঠুক।” সেই টিকে হাতিয়ার করে এদিন রাহুলের ওপর খড়গহস্ত হয়েছেন প্রাক্তন বিজেপি (BJP) সভাপতি।
লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় ২০ জওয়ান শহিদ হওয়ার পর থেকেই একের পর এক টুইটে কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। এদিন সকালে নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গাঁধী লেখেন, “চিনের আগ্রাসনের কাছে ভারতের এলাকা সমর্পন করে দিয়েছেন প্রধানমন্ত্রী। যদি এই এলাকা চিনের হয়, তাহলে আমার দুটি প্রশ্ন, আমাদের জওয়ানরা কেন শহিদ হলেন? আমাদের জওয়ানরা কোথায় শহিদ হলেন?” এনআইএ নিহত জওয়ানের পিতার ভিডিওটি প্রকাশ্যে আসে। তারপরেই রাহুল গাঁধীকে সংকীর্ণ রাজনীতি না করার পরামর্শ দিয়ে টুইট করেন অমিত শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news