Breaking News
Home / TRENDING / রাজ্যে ‘রথযাত্রায়’ অমিতের ভরসা মুকুল

রাজ্যে ‘রথযাত্রায়’ অমিতের ভরসা মুকুল

নীল বণিক:

রথযাত্রার কর্মসূচী পালন করতে অমিত শাহের প্রথম ভরসা মুকুল রায়। ডিসেম্বর মাসে রাজ্যের তিনটি রথযাত্রার জন্য আনুমানিক ১০০ কোটি টাকার কাছাকাছি খরচ হবে বলে মনে করছে দিল্লি। আর খরচের ৫০% টাকা দিল্লি বহন করবে বলে দলীয় সূত্রের খবর। রথযাত্রার বাদবাকি ৫০% শতাংশ টাকা রাজ্য বিজেপিকে বহন করার কথা বলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়েরর রাজ্যে রথযাত্রা কর্মসূচী পালন করার জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার মাথায় মুকুল রায়কে বসিয়েছেন তিনি। আর সেইজন্যই মুকুল রায়কে রথযাত্রার কর্মসূচী পালন করতে বাড়তি দায়িত্ব নিতে বলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

রাজ্যে দলীয় ক্যাডারদের রাস্তায় নামিয়ে মুকুল রায় ৫০% টাকা তোলার পরিকল্পনা করেছেন। কালিপুজোর পরেই বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কর্মীরা অর্থসংগ্রহ করবেন। তাতে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন চানক্য মুকুল। পুজোর পরে পরে চাঁদা সংগ্রহ করে যেমন অর্থ যোগাড় হবে, তেমনি রাজ্য বিজেপি কর্মীদের জনসংযোগও হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *