Breaking News
Home / TRENDING / আফগানিস্তানে জোড়া মার্কিন বিমান হানা তালিবান জঙ্গিদের ওপর

আফগানিস্তানে জোড়া মার্কিন বিমান হানা তালিবান জঙ্গিদের ওপর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

জোড়া আমেরিকান যুদ্ধ বিমানের হামলা হল আফগানিস্তানের (Afghanistan) তালিবান জঙ্গিদের ওপর। গত শুক্রবার দুপুরে আচমকাই বিমান হানা হয় আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। আক্রমণের মূলত টার্গেট ছিল তালিবানের (Taliban) জঙ্গিরা। এই ঘটনায় ১৩ জন জঙ্গি মারা যাওয়ার খবর মিলেছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র কোলনের সনি লেগেট জানিয়েছেন, আফগানিস্তানে ফারহা প্রদেশ জোড়া বিমান হামলা চালিয়েছে তারা। কারণ প্রসঙ্গে জানানো হয়েছে, গত মাসের মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস পর ঈদ উৎসবের কথা মাথায় রেখে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর হয়েছিল তালিবান ও আমেরিকার মধ্যে।

কিন্তু সেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তালিবান। তারাই প্রথম আফগানিস্তানের পুলিশকর্মীদের বোমা বর্ষণ করে। তাতে মৃত্যু হয় ১০ জন পুলিশ কর্মীর। ‌ তারই জবাব দিতে বিমান খানা চালিয়ে ১৩ জন আফগান জঙ্গিকে হত্যা করেছে আমেরিকার সেনাবাহিনী (USA Military)। যদিও এই ঘটনা প্রসঙ্গে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি জঙ্গিগোষ্ঠী তালিবান। ফেব্রুয়ারি মাসের তালিবান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি শেষ হয়ে গিয়েছে। এমন ঘটনা ঘটায় আন্তর্জাতিক অশনি সংকেত দেখতে শুরু করেছে।

যদিও আফগান সরকার জানিয়েছে, হত্যার দায় স্বীকার করেনি তালিবান। তাদের উন্নয়ন যে এই ঘটনার সঙ্গে তালিবানের যোগাযোগ রয়েছে। ‌ তবে এমন ঘটনা যে আফগানিস্তানে ফের অশান্তি তৈরি করবে সে ব্যাপারে নিশ্চিত আন্তর্জাতিক। জোড়া বিমান হানার কথা স্বীকার করলেও নিজেদের প্রাথমিক পদক্ষেপ নিয়ে মুখ খুলতে চাননি মার্কিন সেনা মুখপাত্র।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *