Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়েছিল অমর, বললেন স্মৃতিকাতর সুব্রত

মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়েছিল অমর, বললেন স্মৃতিকাতর সুব্রত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন অমর সিংহ (Amar Singh)। প্রয়াত সতীর্থের স্মৃতিচারণায় এমনটাই জানালেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুর ৪৮ ঘন্টা কাটার মধ্যেই সিঙ্গাপুরে প্রয়াত হলেন সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) আরও এক ঘনিষ্ঠ রাজনীতিক অমর সিংহ। স্মৃতিচারণ করে সুব্রত বলেন, “যেবার আমি জোড়াবাগানে প্রার্থী হই, সেবার অমরের সঙ্গে আলাপ হয়। তারপর কতদিন একসঙ্গে সময় কটিয়েছিলাম আমরা। ‌আজ সেই সময়ের কথা মনে পড়ছে।” তিনি আরও বলেন, “অল্প সময়ের মধ্যেই কংগ্রেসে খুব পরিচিত হয়ে উঠেছিল ও।”

কার্যত সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে অমর সিংহের সম্পর্ক ছিল গুরু-শিষ্যের। তিনি বলেন, “অমরের রাজনৈতিক বুদ্ধি ছিল বিচক্ষণ। তাই কর্ণাটক থেকে যখন দেবেগৌড়া দেশের প্রধানমন্ত্রী হলেন তখন ফোন করে অমরকে কর্নাটকের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব সযত্নে ফিরিয়ে দিয়েছিল সে।” স্মৃতিকথায় সুব্রত বলেন, “অমরের আসল বাড়ি ছিল লখনৌতে। উত্তরপ্রদেশ, দিল্লিতে রাজনীতি করবে বলেই দেবেগৌড়ার (Devegowda) প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল অমর। সেই সময় থেকেই মুলায়ম সিংহ যাদবের কাছাকাছি আসতে শুরু করে। এক সময় তো দেশের তাবড় রাজনীতিকদের একজন হয়ে উঠেছিল ছিল সে।”

পঞ্চায়েত মন্ত্রীর কথায়, জাতীয় রাজনীতিতে অমর যখন ক্ষমতাশালী ছিল, তখনও ওর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি আমার। আমি ওর লখনউয়ের বাড়ি গিয়েছি। দিল্লির বাড়িতেও গিয়েছি। দীর্ঘ সময় কেটেছে ওর সঙ্গে। একটা সময় ছিল কলকাতায় দিনরাত আমার সঙ্গেই থাকত। দাদা ভাইয়ের মতো সম্পর্ক ছিল আমাদের। কিন্তু আজ ও চলে গেল। সত্যিই খারাপ লাগছে আজ।” দু’দিন আগে বন্ধু সোমেন মিত্র, আজ, শনিবার শিষ্য অমর সিংহ চলে গেলেন। এমনিতে সদাহাস্যময়, সুরসিক সুব্রত মুখোপাধ্যায় মুষড়ে পড়েছেন। সহস্র স্মৃতি উজাড় করে এসে উদাস করে দিচ্ছে প্রবীন রাজনীতিককে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *