Breaking News
Home / TRENDING / ৪৮ ঘন্টায় চিকিৎসকদের দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট, মমতাকে হুঁশিয়ারি এইমস-এর

৪৮ ঘন্টায় চিকিৎসকদের দাবি না মানলে অনির্দিষ্টকালের ধর্মঘট, মমতাকে হুঁশিয়ারি এইমস-এর

ওয়েব ডেস্ক:

ঘরে বাইরে চাপের মমতা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা হুঁশিয়ারি এইমস-এর চিকিৎসকদের। তাঁরা জানিয়ে দিলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের চিকিৎসকদের দাবি মেনে না নিলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হবে।

আজ এইমসের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন (আরডিএ) সাফ জানায়ে দেয়, আগামী ৪৮ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের দাবি মেনে নিতে হবে রাজ্য প্রশাসনকে। তা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে চলে যাবেন চিকিৎসকরা।

প্রসঙ্গত, ডাক্তার-রাজ্য সংঘাতের কোনও রফা সূত্র এখনও অবধি বের হয়নি। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা তলানিতে এসে ঠেকেছে। রোগীদের হয়রানি চূড়ান্ত আকার ধারন করেছে। এদিকে আজই আইএমএ-র তরফে শান্তনু সেন বৈঠক করেন এনআরএসের প্রশাসকদের সঙ্গে। অন্যদিকে বিকেলে নবান্নে জুনিয়র ডাক্তারদের ডেকেছেন মুখ্যমন্ত্রী। যদিও সেই বৈঠকে অবস্থানরত ডাক্তাররা যাবেন কিনা, সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। অন্য দিকে চাপের মুখে এনআরএস কাণ্ডে গুরুতর আহত পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *