Breaking News
Home / TRENDING / বিজেপিতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল

বিজেপিতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল

নীল বণিক:

বিজেপিতে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।

শনিবার দুপুরে দলের কার্যকারিনী সভায় অগ্নিমিত্রা বিজেপিতে যোগ দিলেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই জল্পনা চলছিল অগ্নিমিত্রা পল বিজেপির হয়ে যাদবপুর আসনে লড়াই করতে চলেছেন। যদিও যাদবপুরে প্রার্থী হয়েছেন তৃণমূল ত্যাগী অনুপম হাজরা। তবে জল্পনার অবসান ঘটিয়ে অগ্নিমিত্রা বাস্তবিকই এদিন বিজেপিতে যোগ দিলেন।

এইসঙ্গে বর্ধমান পুরসভার ভাইস চেয়ারম্যান মইনুল হকও বিজেপিতে যোগদান করেন শনিবার। তাকে দলীয় উত্তরীয় পরিয়ে বিজেপিতে স্বাগত জানান দলের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *