চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
নভেল করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ডুকছে শেষপর্যন্ত ফের কড়া লকডাউনের পথেই হাঁটল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Govt.)। মঙ্গলবার বিকেলে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সমস্ত জেলা প্রশাসনকে বলে দেওয়া হয়েছে, ৯ জুলাই বিকেল ৫টা থেকে কন্টেনমেন্ট জোনে কড়া লকডাউন (Lockdown) কার্যকর করতে হবে। ওই নির্দেশিকায় বলা হয়নি কত দিন পর্যন্ত লকডাউন চলবে। এবং এই লকডাউন যে যথেষ্ট কড়া ভাবে মান্য করবে রাজ্য সরকার তাও এই নির্দেশিকার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত কলকাতায় কন্টেনমেন্ট জোন সংখ্যা ছিল ১৮টি। এদিন জানা গিয়েছে, তা বাড়িয়ে ৩৩টি করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কন্টেইনমেন্ট জোনের কেউ সরকারি বা বেসরকারি অফিসে কাজ করতে যেতে পারবেন না। তাঁদের যা দরকার স্থানীয় প্রশাসন তা বাড়িতে পৌঁছে দেবে। কলকাতার ক্ষেত্রে কোন কোন এলাকা কন্টেইনমেন্ট জোন হবে তা আলোচনা করে ঠিক করবে কলকাতা পুরসভা (KMC) এবং কলকাতা পুলিশ (Kolkata Police)। জেলার ক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বসে সিদ্ধান্ত নেবেন। কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার কন্টেইনমেন্ট জোনের তালিকাও ঘোষণা করে দিয়েছে নবান্ন। কবে এই লকডাউন শেষ হবে তার কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি প্রশাসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news