নীল বণিক:
ফের সারদা মামলায় ইডির নোটিশ প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমের পত্নীকে। এই নিয়ে নলিনী চিদম্বরমকে সারদাকান্ডের তদন্তে চতুর্থ বার নোটিশ ধরাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চিদাম্বরমের পত্নী নলিনী চিদম্বরম সারদা চিটফান্ডের আইনজীবী ছিলেন। আগামী ২০ জুন নলিনী চিদম্বরমকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার কথা জানিয়েছে ইডি। এবার হাজির না হলে প্রাক্তন অর্থমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে ইডির তরফে। প্রসঙ্গত সারদা চিটফান্ড কান্ডে নলিনী চিদম্বরম অনেক কিছুই জানেন বলে মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাছাড়া পি চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন নলিনী রাজধানি দিল্লিতে সারদাকে বেশ কিছু বেআইনি সুবিধে পাইয়ে দিয়েছিলেন বলে কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের অভিযোগ।
উল্লেখ্য, আরেক মামলায় চিদম্বরম পুত্রও অভিযুক্ত।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news