Breaking News
Home / TRENDING / ইজরায়েল আমেরিকার পরেই ভারতকে শক্তিধর বললেন অমিত শাহ

ইজরায়েল আমেরিকার পরেই ভারতকে শক্তিধর বললেন অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি।

“ইজরায়েল আমেরিকার পরেই আমরা।” শনিবার দেশের সুরক্ষা প্রসঙ্গে রাজারহাটে এনএসজির (NSG) এক অনুষ্ঠানে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ (Amit Shah) বলেন, “মোদির আমলে সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইক হয়েছে। শত্রুদেশের ঘরে ঢুকে আমরা আঘাত করেছি। তাতে সাফল্যও পেয়েছি। আগে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ইজরায়েল, আমেরিকার নাম করতেন সকলে। এখন তৃতীয় নাম জুড়েছে ভারতের।”তিনি আরও বলেন, “জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। সকলকে বোঝানো গেছে যে আমাদের দেশের শান্তি বিঘ্নিত করতে চাইলে, আমাদের সেনাবাহিনীর উপর আঘাত করলে তার দাম দিতেই হবে।”

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে সন্ত্রাসবাদীরা কৌশল বদলেছে। আর তাদের শায়েস্তা করতে এনএসজি কমান্ডোরাও যথাযথভাবে নিজেদের অপারেশনে নতুন উপায় খুঁজে বের করেছেন। ফলে সন্ত্রাসদমনে তাঁরা অভাবনীয় সাফল্য পেয়েছে।” তিনি আরও বলেন, “আজ তাঁদের জন্যই দেশবাসী নিজেদের সুরক্ষিত মনে করছে। আর এই জওয়ানরা যাতে আরও ভালভাবে কাজ করতে পারেন, সেদিকে নজর রাখা আমাদেরও কর্তব্য।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *