চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
চিন নিয়ে মন্তব্যের জেরে প্রবল অস্বস্তিতে পড়তে হল কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury)। মঙ্গলবার এক টুইটে অধীররঞ্জন চৌধুরী চিনকে সতর্ক করে লেখেন ভারতীয় সেনা জানে চিনের মত বিষাক্ত দেশকে কীভাবে পথে আনতে হয়। সেই সঙ্গে তিনি লেখেন সারা পৃথিবী চিনের অবস্থান খেয়াল রাখছে। কাজেই এবার চিনের সতর্ক হওয়া দরকার। এই টুইটের পরেই দলের অভ্যন্তরে প্রবল সমালোচনার মুখে পড়েন অধীর।
https://twitter.com/adhirrcinc/status/1259774303668547584?s=19
দলের চাপে টুইট ডিলিট করে দিতে হয় তাঁকে। এরপরই কংগ্রেস (Congress) বিবৃতি দিয়ে জানায় যে অধীরের এই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। কংগ্রেসের দৃষ্টিভঙ্গিও এটা নয়। কংগ্রেস নেতা আনন্দ শর্মা (Ananda Sharma) বলেন যে চিন (China) এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কংগ্রেসের কাছে মূল্যবান। দীর্ঘদিন ধরে নানাভাবে এই দুই দেশ সম্পর্কিত। তা অস্বীকার করার কোনও জায়গা নেই। পুরো ব্যাপারটির সূত্রপাত হয়েছিল ভারতে তাইওয়ানের মাস্ক বিলি নিয়ে। তাইওয়ান ভারতকে এক কোটি মাস্ক দেওয়ার পরই টুইটটি করেন বহরমপুরের সাংসদ।
আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অধীর চৌধুরীর বক্তব্য নিয়ে এর আগেও বিপাকে পড়তে হয়েছে এআইসিসি-কে। জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ এর সময় সংসদে বিষয়টি রাষ্ট্রপুঞ্জে নিয়ে যাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অধীর।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news