Breaking News
Home / TRENDING / সম্প্রীতির বার্তায় সংসদের মন জিতলেন বিরোধী দলনেতা অধীর

সম্প্রীতির বার্তায় সংসদের মন জিতলেন বিরোধী দলনেতা অধীর

ওয়েব ডেস্ক:

করতালির ঝড় উঠল সংসদে। বাদ পড়ল না বিরোধী বেঞ্চ থেকে ট্রেজারি বেঞ্চে। বুধবার লোকসভায় স্পিকার নির্বাচনের পর লোকসভায় বিরোধী দলনেতা হিসাবে নিজের ভাষণে মুগ্ধ করলেন অধীর চৌধুরী।
এদিন নবনির্বাচিত স্পকার ওম বিড়লাকে বক্তব্যের শুরুতেই শুভেচ্ছে জানান তিনি। শুভেচ্ছে জানিয়ে বলেন, ভারতের গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র। তাই আপনাকে নিরপেক্ষ থাকতে হবে। কখনও জয় শ্রী রাম, কখনও আল্লা হু আকবর, কখনও জয় কালী বলে যে নজির তৈরি করলেন সাংসদরা তা ঠিক নয়। সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে আমাদের।
এদিন সংসদে ঝরঝরে হিন্দিতে কবিতা পাঠ করে চমদে দেন বহরমপুরের সাংসদ। এইসঙ্গে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা দেন। বলেন, যখন মওলানা মসজিদে রামকে দেখতে পাবেন। যখন পুরোহিত মসজিদে রহমনকে দেখতে পাবেন। যখন মানুষ মানুষের মধ্যে শুধু মানুষকেই দেখতে পাবে। তখনই দুনিয়া বদলে যাবে।

অধীরের এমন বক্তব্যে কেন্দ্রের শাসক দলের সাংসদেরা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও খুব বেশি কিছু বলার ছিল না। সকলেই টেবিল চাপড়ে প্রশংসা করেন বক্তব্যের। সব মিলিয়ে প্রথম দিনের পারফরমেন্সে চমকে দিলেন বাংলার দাপুটে নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *