নিজস্ব প্রতিনিধি,কোচবিহার:
শুক্রবার রাত আনুমানিক ৩টা নাগাদ কোচবিহারেরজিরানপুর গ্রাম পঞ্চায়েতের টুপামারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।বিয়ের অনুষ্ঠান সেরে বক্সিরহাটের বাকলা থেকে ভেটাগুড়ি ফেরার পথে সাতজন যাত্রী বোঝাই একটি ছোটো গাড়ি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়।সেখানেই একটি শিশুসহ সাতজনের মৃত্যু হয়।পরে স্হানীয় বাসিন্দা সহ দমকল কর্মীরা মৃতদেহগুলি উদ্ধার করে।ঘটনাস্হলে আসে তুফানগঞ্জ ও কোতোয়ালি থানার পুলিশ।ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি এমজেএন হাসপাতালে পাঠানো হয়েছে।মৃতদের মধ্যে এক শিশু সহ চার জন একই পরিবারের বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news