Breaking News
Home / TRENDING / শহরে ভারতীয় সেনার সাফল্য উদযাপন করল এবিভিপি

শহরে ভারতীয় সেনার সাফল্য উদযাপন করল এবিভিপি

নীল বণিক:

ভারতীয় বিমান বাহিনীর সাফল্যে মিষ্টি বিতরণ করল সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠন এবিভিপি। মঙ্গলবার এবিভিপির কলকাতা জেলা কমিটির সদস্যরা এই কর্মসূচী গ্রহণ করেন। গায়ে জাতীয় পতাকা জড়িয়ে এবিভিপির সদস্যরা শিয়ালদহ স্টেশন চত্ত্বরে ভারতীয় সেনার নামে জয়ধ্বনি দিতে শুরু করেন। তারপর কাশ্মীরে নিহত ৪৯ জন জওয়ানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংঘ ঘনিষ্ঠ ছাত্র সংগঠনটি।

প্রসঙ্গত, মঙ্গলবার ভোর রাতে পাকিস্তানের ভিতরে প্রবেশ করে ভারতীয় বায়ুসেনা জইশ-ই-মহম্মদের জঙ্গিঘাঁটি ধ্বংস করে। সার্জিক্যাল স্ট্রাইক সফল ভাবে শেষ করার জন্য বায়ুসেনার আধিকারিকদের ধন্যবাদ জানায় এবিভিপি। এদিন শিয়ালদহ ছাড়াও যাদবপুর সুলেখা মোড়ে সংঘ ঘনিষ্ঠ এই ছাত্র সংগঠনটি মিষ্টি বিতরণ করে। এমনকি রাজ্যের বিভিন্ন জেলাতেও বিকেলে একই কর্মসূচী গ্রহণ করেছে এবিভিপি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *