Breaking News
Home / TRENDING / বাংলার যুবশক্তি কর্মসূচিতে অভিষেকের টার্গেট বিরোধী দলের কর্মীরা

বাংলার যুবশক্তি কর্মসূচিতে অভিষেকের টার্গেট বিরোধী দলের কর্মীরা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভোট কৌশলী প্রশান্ত কিশোরের (Prashanta Kishor) মস্তিষ্কপ্রসূত ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচি নিয়ে এবার অন্য রাজনৈতিক দলের কর্মীদের দিকে থাবা বসানোর লক্ষ্য তৃণমূল যুব কংগ্রেসের (Trinamool Youth Congress)। শনিবার সকাল ১১টা নাগাদ ফেসবুক লাইভে ‘বাংলার যুবশক্তি’ (Banglar Yubo Shakti) কর্মসূচি সঙ্গে কর্মীদের বার্তা দিতে উপস্থিত হন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হলেও ‘বাংলা যুবশক্তি’ সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনি বলেছেন, “সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের দাপটে আক্রান্ত। কিন্তু আমাদের বাংলা জোড়া সংকটের মুখে। একদিকে করোনা ভাইরাসের দাপট, অন্যদিকে আমফান ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গে বিধ্বস্ত করে দিয়েছে।” অভিষেক বলেছেন, “এমন সংকটময় পরিস্থিতিতে ‘বাংলার যুবশক্তি’ কর্মসূচিতে যে সাড়ে পাঁচ লক্ষ যুবক নাম নথিভুক্ত করেছেন তাদেরকে সমাজসেবামূলক কাজে লাগানো হবে।”

তিনি দাবি করেছেন, “যদি কোনও যুবক কংগ্রেস, সিপিএম বা বিজেপি দলের সদস্য হন তিনিও বাংলা যুবশক্তি কর্মসূচিতে কাজ করতে পারবেন। ‌ কারণ এই কর্মসূচি নেওয়া হয়েছে কোনও রাজনৈতিক অভিসন্ধি মারফত নয়। বাংলার এই দুই সংকটে মানুষকে পরিষেবা পৌঁছে দিতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক রং দেখা হবে না।” ডায়মন্ড হারবারের সংসদ সদস্য বলেছেন, “প্রত্যেক যুবশক্তির কর্মীকে ১০টি করে পরিবারের দায়িত্ব নিতে হবে। তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, বাজার করে দেওয়া, কিংবা ওষুধ-পত্র এনে দেওয়ার মতো কাজ করে দিতে হবে।”

এই কর্মসূচির কর্মপদ্ধতি প্রসঙ্গে অভিষেক আরও বলেছেন, “১০টি পরিবারকে নিয়ে একটি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ করবেন যুব শক্তির কর্মীরা। এই পরিবারের চাহিদা ও প্রয়োজন বুঝে সাহায্য পৌঁছে দেবেন তারা।” করোনা ভাইরাসের সংক্রমনের পরিস্থিতিতে যুবশক্তির কর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন এই যুবনেতা। তাঁর কথায়, “সবাইকে পরিষেবা দিতে হবে। কিন্তু কোনও ঝুঁকি নিয়ে নয়, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই পরিবারগুলির পাশে থাকতে হবে।” যুবশক্তির কর্মীদের সহায়তার জন্য শীঘ্রই একটি পোর্টাল খোলার কথা ঘোষণা করেন যুব তৃনমূলের সভাপতি। কোনও ক্ষেত্রে যদি যুবশক্তির কর্মীরা পরিষেবা দিতে আটকে যান, ক্ষেত্রে তারা সরাসরি ওই পোর্টাল মারফত তাদের প্রয়োজনীয়তার কথা শীর্ষ নেতৃত্বকে জানাতে পারবেন। বাংলার যুব শক্তি কর্মসূচিতে সাফল্য পেলে কর্মীকে রাজনৈতিকভাবে বড় পদ দেওয়া হবে বলেও এদিনের ফেসবুক লাইভে ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

প্রসঙ্গত, রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা ভোটে কথা মাথায় রেখেই নিয়েছেন প্রশান্ত কিশোর। কারণ করোণা সংক্রমণ, লকডাউন ও আমফান ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সামাল দিতে গিয়ে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, তাতে ক্ষিপ্ত রাজ্যবাসী। এমতাবস্থায় তৃণমূলের ভাবমূর্তি জনমানসে ফেরাতে রাজনৈতিক কর্মসূচি বাদ রেখে ও রাজনৈতিক কর্মসূচির ওপর জোর দিতে তৃণমূল নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন তিনি। ‘বাংলার যুবশক্তি’ নাম দিয়ে একটি কর্মসূচি শুরু করেছে তাঁর নেতৃত্বাধীন তৃণমূল। ‌কিন্তু এই কর্মসূচি নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যে। পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি রোহন মিত্র (Rohan Mitra) বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের উদ্দেশ্যে সম্প্রতি বলেছেন এখনই ইলেকশন মোডে যাবেন না। অভিষেকবাবুর কথায় তো এখন রাজ্যের প্রশাসন চলে। তিনি আজ যে উদ্যোগের কথা ঘোষণা করেছে তা কী তাঁর নির্বাচনী প্রস্তুতির অংশ নয় ?”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *