Breaking News
Home / TRENDING / ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে অভিষেকের জরুরি বৈঠক

ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে অভিষেকের জরুরি বৈঠক

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক-
ভারতের উত্তরপূর্ব দুই রাজ্যে নির্বাচন ঘোষণা হতেই তৎপরতা তৃণমূল শিবিরে। আর তাতে জরুরি বৈঠকের ডাক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

ত্রিপুরা (Tripura) বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে আজই বৈঠক করবেন,দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Bandhopadhyay)। তার নেতৃত্বে যোগ্য, কর্মদক্ষ ও পরিশ্রমী নেতা বাছাই হবে,তা নতুন করে বলার কিছু নেই। এই রাজ্যের ‘দুয়ারে দুর্নীতি’ প্রতিছায়া, ত্রিপুরায় পুনঃস্থাপন করতে প্রস্তুত থাকবে না তৃণমূল কংগ্রেস।

আজই ক্যামাক স্ট্রিট দফতরে প্রার্থী তালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসবেন তিনি। আর তাদের দলের হয়ে বেশ কিছু নতুন মুখ,তালিকায় থাকবে, তাও গুঞ্জন শোনা যাচ্ছে। ত্রিপুরা বিধান সভার নির্বাচন কোন কেন্দ্রে, কোন উপযুক্ত নেতার নাম দেখা যাবে, তা যেন দিনের শেষে তার উত্তর মিলবে।

এদিন ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রার্থী তালিকা তৈরির পর, ঘোষণার কাজও আজই হতে পারে, এমনই দলীয় সূত্রে মারফত খবর। এছাড়া নির্বাচনী প্রচার নিয়ে রণকৌশলও চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। প্রচারে দলীয় স্টার ক্যাম্পাইংনেরদের তালিকাও তৈরি হবে আর, তাও আজই ঘোষণা করবে সভাপতি।

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandhopadhyay) সহ অভিষেক বন্দোপাধ্যায়ের জনসভার পরিকল্পনা সাজাবে আজ, কারণ আর একমাসও বাকি নেই, তার আগে মানুষের মধ্যে তৃণমূলের বীজ ছড়াবে। ইতিমধ্যে মেঘালয় সফরে গিয়েছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *