Breaking News
Home / TRENDING / দিল্লির পরে অন্য রাজ্যেও প্রার্থী দেব, জানালেন আপ নেতা গোপাল রাই

দিল্লির পরে অন্য রাজ্যেও প্রার্থী দেব, জানালেন আপ নেতা গোপাল রাই

নিজস্ব প্রতিনিধি।

দিল্লি যাওয়ার পর অন্য রাজ্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে আম আদমি পার্টি (AAP)। শুক্রবার সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন আপের বলিষ্ঠ নেতা গোপাল রাই। তিনি জানিয়েছেন, আমরা এবার দলের শাখা-প্রশাখা জাতীয় স্তরে বিস্তারের চেষ্টা চালাবো। সেই লক্ষ্যে পাঞ্জাবের আগামী বিধানসভা নির্বাচনে সবকটি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। দিল্লি ভোটে জয়ের পর এক অভ্যন্তরীণ বৈঠকে এমনটাই ঠিক হয়েছে বলে জানিয়েছেন গোপাল রাই।

আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পর এই নেতা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের পৌরসভা নির্বাচনেও প্রার্থী দেবেন তাঁরা। মধ্যপ্রদেশ ও গুজরাটে আগামী কয়েক মাসের মধ্যেই পৌর নির্বাচন। এই সমস্ত রাজ্যের পৌর ভোটে প্রার্থী দেওয়া নিশ্চিত আম আদমি পার্টির।

আম আদমি পার্টির সদস্য সংগ্রহের জন্য একটি নতুন মিসড কল নাম্বার চালু করেছে আম আদমি পার্টি। ৯৮৭১০১০১০১ মিসড কল দিলেই আপের সদস্য হওয়া যাবে বলে জানিয়েছে গোপাল রাই। সব রাজ্যে প্রার্থী দিলেও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী যে বিজেপি তা স্পষ্ট করে দিয়েছেন এই আপ নেতা। তাঁর কথায়, বিজেপি যেভাবে নেতিবাচক দেশাত্মবোধের ভোট রাজনীতি করছে। তার পাল্টা আমরা ইতিবাচক দেশাত্মবোধ দিয়ে তার জবাব দেব।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *