Breaking News
Home / TRENDING / ক্রিকেট দুনিয়ায় নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি

ক্রিকেট দুনিয়ায় নক্ষত্র পতন, প্রয়াত কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

ক্রিকেট দুনিয়ায় নক্ষত্র পতন। রবিবার সকালে প্রয়াত হলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি। জামনগরে নিজের বাড়িতেই তিনি মারা গিয়েছেন বলে, পরিবার সূত্রে জানানো হয়েছে।

মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৮। ভুগছিলেন বার্ধক্যজনিত অসুখে। নিখুঁত বোলিং অলরাউন্ডার হিসেবে বছরের পর বছর দাপটে ভারতীয় দলে খেলে যাওয়া দুরানিকে বলা হত ‘প্রিন্স’। তাঁর ক্রিকেট কীর্তির সাক্ষী ইডেন গার্ডেনসও। ভারতের একাধিক ঐতিহাসিক জয়ের নায়কের প্রয়াণে ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান হল।

দুরানিই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যার জন্ম আফগানিস্তানে। ১৯৬০ থেকে ১৯৭৩- দীর্ঘ ১৩ বছর ধরে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬১-৬২ সালে কলকাতা ও চেন্নাইয়ে (তখন মাদ্রাজ) ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিখ্যাত জয়ের কারিগর ছিলেন তিনিই। নিয়েছিলেন যথাক্রমে ৮ ও ১০ উইকেট। ব্যাট হাতেও ইডেনে করেছিলেন প্রয়োজনীয় ৪৩ রান।

একদশক পরে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট জয়েরও অন্যতম কারিগর সেই দুরানিই। প্রসঙ্গত, ওই সিরিজে সোবার্সের নেতৃত্বাধীন অপ্রতিরোধ্য ক্যারিবিয়ান বাহিনীকে হারিয়ে ভারতের সিরিজ জয়ই প্রথম বিদেশের মাটিতে সিরিজ জয় ভারতের। সেই ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে দুরানির নাম। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে গ্যারি সোবার্স ও ক্লাইভ লয়েডের উইকেট তুলেছিলেন তিনিই। দুরানির মৃত্যুতে টুইট করেন প্রাক্তন ক্রিকেটার ও ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী।

২৯টি টেস্ট খেলা দুরানির ব্যাটিং গড় ছিল ২৫-এর সামান্য বেশি। কিন্তু এই পরিসংখ্যান দেখে দুরানির দাপটকে বোঝা যাবে না। বাঁহাতি অর্থোডক্স স্পিন বোলিংয়ের পাশাপাশি ছক্কা মারার জন্যও বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন তিনি। কেরিয়ারের একমাত্র শতরান শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কপিলে দেবের আগমনের আগে পর্যন্ত সময়ে দুরানিই যে শ্রেষ্ঠ অলরাউন্ডার ছিলেন, এবিষয়ে অনেকেই একমত। বলা হত, তিনি ‘ডিমান্ড’ বুঝে ছক্কা মারেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *