চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) এক নার্সের। মৃতার নাম প্রিয়াঙ্কা মণ্ডল। মঙ্গলবার সকালে বেলেঘাটা আইডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর। এসএসকেএম হাসপাতালের কর্মরত হলেও, চিকিৎসার জন্য বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। কিন্তু, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন এই যুবতী নার্স। কোভিডে আক্রান্ত হয়ে চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীদের মৃত্যুর ঘটনা কোনও নতুন বিষয় নয়। এর আগে স্বাস্থ্য ভবনের এক আধিকারিকেরও মৃত্যু হয়েছে। এবার সেই তালিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এসএসকেএমের নার্সের।
জানা গিয়েছে, দিন পনেরো আগে কোন ভাইরাসে আক্রান্ত হন এসএসকেএম হাসপাতালে নার্স প্রিয়াঙ্কা মন্ডল। পরিস্থিতি বুঝে তাকে ভর্তি করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। দ্রুতই তাঁর স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটতে থাকে। পরিস্থিতি বুঝে তাঁকে স্থানান্তরিত করা হয় আইসিইউ-তে। শেষ পর্যন্ত ভেন্টিলেশনে দেওয়া হয়ে তাঁকে। মঙ্গলবার ভোরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মারা যান এই যুবতী নার্স।
প্রসঙ্গত, করোনা যোদ্ধা হিসেবে চিকিৎসক-নার্স মেডিকেল স্টাফ ও পুলিশকর্মীরা প্রথম সারিতে রয়েছেন। কিন্তু গত কয়েকদিনে ধারাবাহিকভাবে করোনায় মৃত্যু হয়েছে পুলিশকর্মীদের। এদিন মৃত্যু হল এক যুবতী নার্সের। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা প্রথম সারিতে দাঁড়িয়ে করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে ? কারণ, করোনা যোদ্ধারাই যদি একে একে করোনা ভাইরাসের সংক্রমণে প্রাণ হারাতে থাকেন, তাহলে সাধারন মানুষকে রক্ষা করবেন কারা ?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news