Breaking News
Home / TRENDING / মোদিকে চিঠি দিয়ে মামলার মুখে অপর্ণা-সৌমিত্র-কৌশিকরা

মোদিকে চিঠি দিয়ে মামলার মুখে অপর্ণা-সৌমিত্র-কৌশিকরা

নীল রায়।

দেশে ক্রমবর্ধমান বেড়ে চলা গণপিটুনির ঘটনায় ও ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন ৪৯ জন বুদ্ধিজীবী। সেই তালিকায় ছিলেন শ্যাম বেনেগাল, মণি রত্নম আদর বালাকৃষ্ণান সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, অনুরাগ কশ্যপ, কঙ্কনা সেন শর্মা, কৌশিক সেন, অনুপম রায়, রুপম ইসলাম প্রমুখ। এবার তাঁদের বিরুদ্ধে বিহারের আদালেত মামলা রুজু দায়ের করলেন এক আইনজীবী। শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন তিনি। আগামী ৩ অগাস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।

 

 

ধর্মীয় ভাবাবেগে আঘাত, দোষারোপ করা, রাষ্ট্রদ্রোহিতার ধারায় এই মামলা রুজু করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করা হয়েছে। নরেন্দ্র মোদীর কাজকেও ছোট করা হয়েছে। এই মামলায় সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডারকর, বিজয় অগ্নিহোত্রীর মতো ব্যক্তিত্বদের নাম। যাঁরা ৬২ জন পাল্টা চিঠি লিখে প্রধানমন্ত্রীকে সমর্থনে চিঠি লিখেছিলেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

One comment

  1. Most of these people are TMC paid budhijibi. At one time we have seen them wearing black scarf in their head and was working with Mamata Banerjee in Singoor and Nandigram. But they have never been seen to help those people of Singoor and Nandigram. They received enough dole from West Bengal Government and enjoy Sarada Chit Fund money. They mostly are TMC goons.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *