চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আবারো শ্রমিক স্পেশালে (Sharamik Special) জন্ম হল এক শিশু সন্তানের। শুক্রবার তেলেঙ্গানা থেকে ওড়িশাগামী শ্রমিক স্পেশাল ট্রেনে পরিযায়ী মহিলা শ্রমিক জানান তাঁর পুত্র সন্তানের। পূর্ব উপকূলবর্তী রেলওয়ে পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের চিকিৎসকদের তত্ত্বাবধানে শ্রমিক স্পেশাল ট্রেনে এক সুস্থ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এক মহিলা। রেলের হাসপাতালে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে দুজনকে। বছর ১৯-এর ওই পরিযায়ী মহিলা শ্রমিক তেলেঙ্গানার লিঙ্গামপল্লী থেকে ওড়িশার বলঙ্গীর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে শ্রমিক স্পেশাল ট্রেনে যাত্রা করেছিলেন। এদিন সকালে ওই মহিলার প্রসব যন্ত্রণা উঠলে ট্রেনে রেলের মহিলা ডাক্তারকে পাঠানো হয়। চলতি ট্রেনেই বাচ্চা প্রসব করেন ওই মহিলা।
আপাতত বলঙ্গীর সাব ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে রাখা হয়েছে মা ও শিশুটিকে। সুস্থ রয়েছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর আগে বলঙ্গীর সাব ডিভিশনাল রেলওয়ে২২ ও ২৪ মে শ্রমিক স্পেশাল ট্রেনে দুটি শিশুর জন্ম হয়েছিল। রেল কতৃপক্ষ জানিয়েছে, এখনও অবধি শ্রমিক স্টেশনে ৩৭ টি শিশুর জন্ম হয়েছে। তাদের সকলকেঊ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news