Breaking News
Home / TRENDING / জানেন, সচিনের ৫০তম জন্মদিনে কি উপহার পাচ্ছেন MCA থেকে ?

জানেন, সচিনের ৫০তম জন্মদিনে কি উপহার পাচ্ছেন MCA থেকে ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-

আগামী ২৪ এপ্রিল অর্ধশতে পা দিচ্ছেন ক্রিকেট ভগবান। ৫০তম জন্মদিনে বিশেষ উপহার পেতে চলেছেন শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। ওয়াংখেড়ে স্টেডিয়ামে তার মূর্তি বসানো হবে,জানা গিয়েছে। ক্রিকেট কিংবদন্তির অবদানকে সম্মান জানাতেই তার মূর্তি বসাতে চলেছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (Mumbai Cricket Association)।

কিন্তু স্টেডিয়ামের কোথায় এই মূর্তি বসানো হবে, সেই জায়গাও ঘুরে দেখেন মাস্টার ব্লাস্টার। ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede Stadium) থেকেই ক্রিকেট জীবনের সূচনা ক্রিকেট ভগবানের। জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই স্টেডিয়ামেই। জীবনের সেরা সাফল্য, সেই স্বপ্নের বিশ্বকাপ জয়ও মুম্বইয়ের এই মাঠেই। ক্রিকেটজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা ওয়াংখেড়েতেই এবার বিশেষ সম্মান পেতে চলেছেন শচীন। পঞ্চাশতম জন্মদিনের প্রাক্কালেই উদ্বোধন হবে তার মূর্তি।

মঙ্গলবার সকালে এমসিএ প্রেসিডেন্ট অমোল কালের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছন শচীন, সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী অঞ্জলিও। কোথায় বসানো হবে এই বিশেষ মূর্তি, সেই জায়গাটিও ঘুরে দেখেন মাস্টারব্লাস্টার। পরে জানা যায়, ২৩ এপ্রিল এই মূর্তি উদ্বোধন হবে, পরের দিন ২৪ এপ্রিল পঞ্চাশতম জন্মদিন পালন করবেন শচীন।

প্রিয় মাঠেই বসবে তার মূর্তি, এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে শচীন বলেন, “প্রথমে একেবারে চমকে গিয়েছিলাম। তবে আমি খুবই খুশি। আচরেকর স্যারের হাত ধরে এই স্টেডিয়াম থেকেই আমার ক্রিকেটজীবনের যাত্রা শুরু। আবার শেষ ম্যাচও এই মাঠেই খেলেছি। জীবনের একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে এখানে। জীবনের সেরা মুহূর্ত, বিশ্বকাপ জয়ও এই স্টেডিয়ামেই। সেখানে আমার মূর্তি বসবে, সেটা জেনে আমি অত্যন্ত সম্মানিত।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *