ওয়েব ডেস্ক
বহাল হওয়ার ৩০ ঘন্টার মধ্যেই সরানো হল আলোক ভার্মাকে। আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত নিয়োগ কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোক ভার্মাকে সরিয়ে দমকল, সিভিল সার্ভিস ও হোমগার্ডের অধিকর্তার পদে নিয়োগ করা হল। আগামি ৩১ জানুয়ারি ভার্মা চাকরীজীবন থেকে অবসর নেওয়ার কথা। ততদিন এই পদেই থাকবেন তিনি। নিয়োগ কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গে এবং বিচারক এ কে সিকরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news