Breaking News
Home / TRENDING / এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১

এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এগরা বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ । ঘটনার দিনই স্থানীয় বাসিন্দারা দাবি করেছিলেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছিল ৯ জনের দেহ । এরপর কটকের বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এগরা বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের। শুক্রবার সন্ধেয় এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল আরও একজনের। বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। জানা গিয়েছে, রবীন্দ্রনাথ মাইতি নামে ওই ব্যাক্তি দগ্ধ অবস্থায় ভরতি ছিলেন এসএসকেএম হাসপাতালে। শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গিয়েছিল তাঁর। তিনদিন ধরে লড়াইয়ের পর মৃত্যু হয় তার ।

এখনও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন পিঙ্কি মাইতি নামে আরও একজন। তাঁর শারীরিক অবস্থাও বিশেষ ভাল নয় বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ১৬ মে, এগরার খাদিকুল ব্লকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এই ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। এগরা থানার আইসিকে শোকজ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর শুক্রবারই আইসি বদলের বিজ্ঞপ্তি জারি হয়। এতদিন দায়িত্বে ছিলেন মৌসম চক্রবর্তী। তাঁকে বদলি করে পাঠানো হয় হুগলি গ্রামীণ পুলিশ জেলার ইনস্পেক্টর হিসেবে। আর এগরা থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন গোস্বামীকে।আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্তের রিপোর্ট জমা করার নির্দেশ দেওয়া হয়েছে তাকে ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *