Breaking News
Home / TRENDING / লকডাউনে অবলা পশুর সংকট, মৃত্যু ১৭ টি গরুর

লকডাউনে অবলা পশুর সংকট, মৃত্যু ১৭ টি গরুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

রাজনৈতিক টানাপোড়েনে লকডাউনের মধ্যে বিহারের গোশালায় ১৭ টি গরুর মৃত্যু হল অনাহারে । জেহানাবাদের শ্রীকৃষ্ণ গোশালার কর্ণধার প্রকাশকুমার মিশ্র বলেন সাধারণ মানুষ এই গোশালায় গরুদের দেখভালের জন্য নিয়মিত অনুদান দিতেন। কিন্তু লকডাউনে তা বন্ধ হয়ে যায়। এর ফলেই গরুগুলির খাদ্যের সংস্থানে টান পড়ে। তিনি জানান এই গোশালাটি আধা-সরকারি ধরণের ছিল। এর দায়িত্ব ছিলেন সাব-ডিভিশনাল অফিসার। পশুপালন বিভাগের দায়িত্ব ছিল এদের খাদ্যের ব্যবস্থা করা। কিন্তু সেসব কিছুই হয়নি লকডাউনের মধ্যে। বারবার বলা সত্ত্বেও এনডিএ সরকার কর্ণপাত করেনি আবেদনে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন এসডিও নিবেদিতা কুমারী। তাঁর বক্তব্য অনাহারে নয়, গরুগুলি মারা গিয়েছে বয়সের কারণে।

আরএসএস-এর (RSS) সক্রিয় সদস্য মিশ্র জানান তিনি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি সবাইকে চিঠি দিয়ে জানিয়েছেন গোশালার অবস্থা। তাঁর অভিযোগ কেউই তাঁর আবেদনে সাড়া দেন নি। তবে এমন হতেই পারে যে লকডাউনে এঁদের কাছে চিঠি পৌঁছয়নি। কিন্তু জেলাধিকারী নবীন কুমার তাঁর চিঠি পেয়েছিলেন। এর জন্য বৈঠকও ডাকা হয়েছিল একটা কিন্তা তাতে সমস্যার সমাধান হয় নি। মিশ্র আরও জানান ,এই সমস্যা আজকের নয়। দীর্ঘদিন ধরেই চলছে। গরুগুলির জন্য মাসে ১ লাখ টাকা লাগে। সেই টাকা পাওয়া যাচ্ছিল না। কিন্তু তাতে অসুবিধা হলেও চালিয়ে দেওয়া যাচ্ছিল কারণ অনুদান ছিল। লকডাউনে তাও বন্ধ হয়ে যায়। এই প্রসঙ্গে এসডিও নিবেদিতা কুমারী বলেন, গোশালার জন্য সরকার আলাদা টাকা দেয় না। গোশালার দায়িত্বে যিনি থাকেন তাঁর কাজ গরুদের খাবার যোগাড় করা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *