তমাল মাহাতো
এক্সক্লুসিভ
এবারে ভাল টিম গড়েও ট্রফি আসেনি। বেশ মন খারাপ এটিকে কর্তাদের। তঁারা হাল ছাড়ছেন না। এবারেও হাই বাজেটের টিম গড়ার পরিকল্পনা করছেন। শোনা যাচ্ছে, এটিকে নাকি প্রস্তাব দিয়েছে সুনীল ছেত্রীকে। ভারতীয় দলের অধিনায়ককে এটিকে–র তরফে বলা হয়েছে, তিনি কত টাকা চান? বেঙ্গালুরু এফসি সুনীলকে যা টাকা দেন, তার থেকে বেশি টাকা দিতে রাজি ছিলেন এটিকে কর্তারা। কিন্তু, সুনীল জানিয়ে দেন, তিনি বিএফসি ছাড়তে রাজি নন। এই মুহূর্তে তিনি ভারতীয় ফুটবলের মুখ হয়ে উঠেছেন। বেঙ্গালুরু এফসি–রও সাফল্য আকাশচুম্বী। বেঙ্গালুরু ছেড়ে নিজের ব্র্যান্ড ইমেজ নষ্ট করতে চান না সুনীল। সুনীলের পাশাপাশি মিকুকেও প্রস্তাব দেওয়া হয়েছে।
এছাড়াও এবারে টিমে এমন কিছু বিদেশি নিতে চাইছে এটিকে, যা ভারতীয় ফুটবল নজিরবিহীন ঘটনা ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে স্যালারি ক্যাপে আটকে যাচ্ছে। আইএসএলে নির্দিষ্ট স্যালারি ক্যাপ রয়েছে। এর বাইরে বেরোতে পারবেন না কর্তারা। তাই ইচ্ছা থাকলেও উপায় নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news