প্রসেনজিৎ মাহাতো
খেলোয়াড় জীবনে প্রশংসা করেছেন। খেলা ছেড়ে এখন তিনি প্রশাসক। এখনও মহেন্দ্র সিং ধোনির প্রশংসা করতে ছাড়েন না সৌরভ গাঙ্গুলি। তঁার কথায়, যে কোনও খেলোয়াড়ের কাছে পারফরমেন্সই শেষ কথা। ধোনির ক্ষেত্রেও সেটা অন্যথা হবে না। জীবনে যে কোনও পেশার সঙ্গে যুক্ত থাকুন না কেন, পারফরমেন্স করে যেতে হয়। সেটা যে কোনও সময়ই। সবসময়েই পারফরমেন্স শেষ কথা বলে। না হলে অন্য কেউ চলে আসে। ধোনিকে শুভেচ্ছা। চ্যাম্পিয়নরা যখনই ছাড়ুক না কেন, তাদের সাফল্যের সঙ্গে অবসর নেওয়াটা দেখতেই ভাল লাগে সবার। আমারও। ধোনির কোনও তুলনা হবে না, ও এখনও গ্যালারিতে বল ফেলতে পারে, এটা কতজন পারে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news