Breaking News
Home / TRENDING / ‌ইস্টবেঙ্গল পারেনি, মোহনবাগান পারল। জানেন সেটা কী?‌

‌ইস্টবেঙ্গল পারেনি, মোহনবাগান পারল। জানেন সেটা কী?‌

তীর্থ মাহাতো
কলকাতায় নিজের দ্বিতীয় ইনিংস জয় দিয়েই শুরু করলেন খালিদ জামিল। মিনার্ভা থিয়েটারে ফুল ফোটালো খালিদের মোহনবাগান। এ দিন পাঞ্জাবের দলটিকে ২–০ গোলে হারান সনি নর্দেরা। এ দিন প্রথম একাদশে বেশ কয়েকটা বদল করেন খালিদ। সনিকে বঁা দিকের বদলে ডান দিকে খেলান। সেই পজিশনে সনিও ভালই খেলেন। মিনার্ভার ফুটবলাররা শেষমেষ কিছু সুবিধে করতে না পেরে ফিজিক্যাল ফুটবল খেলতে শুরু করেন। এ দিন মোহনবাগান তুলনামূলক ভাল ফুটবল খেলে। প্রথমার্ধে ওমরের গোলে এগিয়ে যায় বাগান। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার ধরে রাখে। সেকেন্ড হাফে অনেকদিন বাদে গোলে ফিরলেন ডিপান্ডা ডিকা। গোলের পর কানে হাত নিয়ে তঁার স্ট্রাইলে গোলের উৎসব সারেন। এ দিন বাগান রক্ষণে খেলেন দলরাজ সিং। এছাড়াও আজহারউদ্দিন মল্লিককে শুরু থেকেই দলে সুযোগ দেন খালিদ। এই মিনার্ভা কলকাতায় এসে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়ে গেছিল। সেই মিনার্ভাকে হারালো মোহনবাগান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *