Breaking News
Home / TRENDING / ৭৭টি দেশ থেকে ১৭ হাজার নকল কোভিড কিট উদ্ধার করল ইন্টারপোল

৭৭টি দেশ থেকে ১৭ হাজার নকল কোভিড কিট উদ্ধার করল ইন্টারপোল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

করোনা আবহের মধ্যে ১৭ হাজার জাল টেস্টিং কিট উদ্ধার করল পুলিশ। বুধবার ইন্টারপোল জানিয়েছে, অবৈধ খাদ্য ও পানীয়জাত পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৭ হাজার কোভিড-১৯ জাল কিট উদ্ধার করেছে পুলিশ। 

৭৭টি দেশের ৪০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের জাল বা নিম্নমানের পণ্য উদ্ধার করেছে পুলিশ। ডিসেম্বর ২০১৯ থেকে জুন ২০২০ পর্যন্ত জাল পণ্য পাচার করার অপরাধে ৪০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ-পূর্ব ফরাসির লিওনে শহরে অবস্থিত ইন্টারপোল জানিয়েছে, এই পণ্যগুলিতে খারাপ দুগ্ধজাত পণ্য, অবৈধভাবে জবাই করা প্রাণীদের মাংস এবং নকল লেবেল যুক্ত খাদ্য পণ্য একাধিক দেশে পাচার করা হত। 

এই সময় স্বাস্থ্য ব্যবস্থা বিঘ্নিত। ওষুধের চাহিদায় বেশি ফলে জাল ওষুধের কারবারও চলছে রমরমিয়ে। কিন্তু পুলিশি বাধায় তা অনেকটাই কমানো গিয়েছে। এ প্রসঙ্গে সংস্থার সাধারণ সম্পাদক জুর্গেন স্টক এক বিবৃতিতে জানান, গোটা বিশ্ব করোনা সংক্রমণ কমাতে তৎপর। এদিকে কিছু অসৎ ব্যবসায়ী লাভের জন্য খারাপ পণ্য বাজারে ছড়িয়ে দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় জাল কোভিড-১৯ পরীক্ষা কিট ছাড়াও, নকল জীবাণুনাশকের সন্ধান পাওয়া গিয়েছে। ইন্টারপোলের মতে, অবৈধ ব্যবসার তালিকায় প্রসাধনী, পাদুকা,  পোশাক, হ্যান্ডব্যাগ, গাড়ির যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, তামাক এবং ওষুধ জাতীয় বিভিন্ন ধরণের পণ্যও রয়েছে। 

 

 

 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *