ওয়েব ডেস্ক
প্রজাতন্ত্র দিবসে সিয়াচেন সীমান্তে পোস্টেড ভারতীয় সেনার জন্য এক অভিনব উদ্যোগ নিল ‘ডমিনোজ’। ২৬ জানুয়ারি ২০,০০০ ফুট উচ্চতায় কর্মরত ভারতীয় জওয়ানদের গরম গরম পিজ্জা খাওয়াল তারা। বছরভর ভারতীয় জওয়ানদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের কৃতজ্ঞতা জানাতেই সংস্থার এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিকে বরফজমা সিয়াচেনে হাতে গরম পিজ্জা পেয়ে খুশী জওয়ানরাও। নিজেদের ট্যুইটার পেজে পিজ্জার বাক্স হাতে জওয়ানদের ছবি পোস্ট করে ডমিনোজ। এরপরই শুভেচ্ছা ও প্রসংশা উপচে পড়ে তাদের ট্যুইটার হ্যান্ডেলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news