তীর্থ মাহাতো
আবার স্লেজিংয়ের কাণ্ড ঘটল ক্রিকেটে। তা নিয়ে আবার উত্তাল হল পরিস্থিতি। ওয়েস্ট ইন্ডিজ–ইংল্যান্ড টেস্টে এই ঘটনা ঘটে। ক্যারিবিয়ান পেসার শ্যানন গ্যাব্রিয়েল ও ইংল্যান্ড অধিনায়ক জো রুটের সঙ্গে তুমুল তর্কাতর্কি। অবশেষে আম্পায়ারকে হস্তক্ষেপ করতে হয়। শ্যানন গ্যাব্রিয়েলের বিরুদ্ধে আইসিসি–র নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। তঁার শাস্তিও হতে পারে। সেন্ট লুসিয়ায় তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ঘটনাটা ঘটে। প্রথমে শ্যানন কিছু বলে। উত্তরে জো রুট উত্তরে বলেন, সমকামী হওয়ার মধ্যে কোনও অপরাধ নেই।’ স্টাম্পে মাইক্রোফোনে এই কথার আওয়াজ শোনা যায়। রুট বলেন, ‘গ্যাব্রিয়েল একটু বেশি আবেগপ্রবণ। তবে ও একটু ভাল মানুষ। খেলায় হার–জিত থাকেই। তা বলে, বেশি রি–অ্যাক্ট করা উচিত নয়। ও হয়তো কোনও কারণে করে ফেলেছে। তবে, ভবিষ্যতে ওকে সচেতন থাকতে হবে।’ আইসিসি–র কোড অফ কন্ডাক্টে ২.১৩ ধারায় অভিযুক্ত হয়েছেন। আগে ম্যাচ রেফারি এ ব্যাপারে নিজের রিপোর্ট জমা দেবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news