Breaking News
Home / TRENDING / ২০ দিনেই শেষ হবে রথযাত্রা, বিজেপি দফতরে প্রস্তুতি তুঙ্গে

২০ দিনেই শেষ হবে রথযাত্রা, বিজেপি দফতরে প্রস্তুতি তুঙ্গে

নীল বণিক

৪০ দিন নয়, ২০ দিনের মধ্যেই রথযাত্রা শেষ করতে চায় বিজেপি। তার কারন, ফেব্রুয়ারী মাসের ১০ তারিখের তারিখের পর এরাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষার্থীদের সুবিধা মাথায় রেখে তার আগেই রথযাত্রা শেষ করতে চায় মুরলীধর সেন লেন। ইতিমধ্যেই বিজেপির তরফে জানানো হয়েছে যে, মোট ৪টি জায়গা থেকে রথ বের হবে। চতুর্থ যাত্রাটি পূর্বমেদিনীপুরের হলদিয়া থেকে বার করার প্রস্তুুতিও শুরু করে দিয়েছে রাজ্য বিজেপির কর্তারা। মোট ২০ দিনের মধ্যে যাত্রা কর্মসূচী করার জন্য মঙ্গলবার রাতে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন মুকুল রায় ও জয়প্রকাশ মজুমদার। যদিও রথযাত্রার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করছে আগামি মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালতের রায়ের উপর। কিন্তুু বিজেপি নেতারা ২০ দিনের মধ্যে রথযাত্রা শেষ করতে পুরোদমে প্রস্তুুতি শুরু করে দিয়েছেন বলে দলীয় সূত্রের খবর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *