Breaking News
Home / TRENDING / ১৫ বছর পর ফের বক্সিংয়ের রিংয়ে ফিরতে চলেছেন ৫১ বছর বয়সী মাইক টাইসন

১৫ বছর পর ফের বক্সিংয়ের রিংয়ে ফিরতে চলেছেন ৫১ বছর বয়সী মাইক টাইসন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

১৫ বছর পর আবারও রিংয়ে ফিরতে চলেছেন প্রাক্তন বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় চার বিভাগের বিশ্ব চ্যাম্পিয়ন রয় জোনস জুনিয়রের সঙ্গে তাঁর খেলার কথা ছড়িয়ে পড়েছে। ১২ সেপ্টেম্বর দুই চ্যাম্পিয়নের মধ্যে লড়াই হবে বলে জানা গিয়েছে। 

জানা যাচ্ছে, ৩ ঘন্টা ধরে ৮ রাউন্ড খেলা হবে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। তবে অনেকদিন রিংয়ের বাইরে থেকে আবার টাইসন প্রত্যাবর্তন করায় উল্লসিত ভক্তরা। এদিন ৫৩ বছর বয়সী এই বক্সারের ট্রেনিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যাচ্ছে, টাইসন জোরে জোরে প্যাডগুলিতে মারছেন ও রিংয়ে প্র্যাকটিস করছেন। আর ভক্তদের উদ্দেশে বলছেন ‘আমি ফিরে আসছি’। পরে অবশ্য এই বিশ্ব চ্যাম্পিয়ন জানিয়েছেন, দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের জন্য তিনি রিংয়ে ফিরে আসতে আগ্রহী হয়েছেন। 

৫১ বছর বয়সী এই বক্সার পরপর ৭টি বেল্ট জিতে রেকর্ড করেছিলেন। শেষবার ২০১৮ সালে খেলেছিলেন। ১৯৮৬ সালে মাত্র ২০ বছর বয়সে ট্রেভর বেরবিকের বিরুদ্ধে খেলে চ্যাম্পিয়ন হয়েছিলেন। কেভিন ম্যাকব্রাইডের কাছে হেরে ২০০৫ সালে অবসর নেওয়ার আগে ৫৮টির মধ্যে ৫০টি জিতেছিলেন টাইসন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *